News71.com
 Bangladesh
 28 Nov 23, 11:13 PM
 192           
 0
 28 Nov 23, 11:13 PM

মিরপুরে বিএনপি নেতা মামুনের নির্দেশে বাসে আগুন

মিরপুরে বিএনপি নেতা মামুনের নির্দেশে বাসে আগুন

 

 

নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুরে শিকড় পরিবহণের একটি বাসে আগুন দেওয়ার সময় হাতেনাতে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন- মো. আসাদুল তালুকদার ও মো. ইউসুফ শেখ। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মিরপুরের ১২ নম্বর সেকশনের ৭ নম্বর রোডে কেএফসির সামনে বাসটিতে আগুন দেওয়া হয়। তাদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, পলাতক বিএনপি নেতা মামুনের নির্দেশে ৫ হাজার টাকার বিনিময়ে বাসটিতে আগুন দেওয়া হয়। 

 

মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন। এদিকে যে কোনো প্রয়োজনে দ্রুত সাড়া দিতে পুলিশের রেসপন্স টাইম কমানো হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। ডিএমপির এ কর্মকর্তা বলেন, পলাতক মামুনের নির্দেশে জনমনে ভীতি ও ত্রাস সৃষ্টি করতে এবং অবরোধ কর্মসূচি সফল করতে গাড়িতে আগুন দেয় তারা। তাদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া বাসটির আনুমানিক ১ লাখ টাকার ক্ষতি হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন