News71.com
 Bangladesh
 28 Nov 23, 12:17 PM
 178           
 0
 28 Nov 23, 12:17 PM

আজ দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির লটারি

আজ দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির লটারি

 

 

নিউজ ডেস্কঃ দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করতে ডিজিটাল লটারি অনুষ্ঠিত হচ্ছে আজ। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কেন্দ্রীয় ব্যবস্থাপনায় এই লটারি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকাল ১১টায় অনুষ্ঠানটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ফেসবুক পেজ এবং টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার হবে। 

 

মাউশি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। মাউশি সূত্রে জানা গেছে, রোববার (২৬ নভেম্বর) লটারির জন্য নির্ধারিত ছিল। কিন্তু ওই দিন এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশিত হবে। এ জন্য লটারির তারিখ পেছানো হয়েছে। 

 

মাউশি জানায়, এবার কেন্দ্রিয় লটারির অধীনে আসা দেশের সরকারি-বেসরকারি ৩ হাজার ৮৪৬টি বিদ্যালয়ে আসন আছে ১১ লাখ ২২ হাজার ৯৪টি। তবে আবেদন পড়েছে ৮ লাখ ৭৩ হাজার ৭৯২টি। এর মধ্যে ৬৫৮টি সরকারি বিদ্যালয়ে আছে ১ লাখ ১৮ হাজার ১০১ আসন। আবেদন পড়েছে ৫ লাখ ৬৩ হাজার ১৩টি। অন্যদিকে ৩ হাজার ১৮৮টি বেসরকারি বিদ্যালয়ের ১০ লাখ ৩ হাজার ৯৯৩টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩ লাখ ১০ হাজার ৭৭৯ টি। অর্থাৎ বেসরকারি বিদ্যালয়ে আবেদনকারী সবাই ভর্তি হলেও প্রায় সাত লাখ আসন খালি থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন