News71.com
 Bangladesh
 18 Jul 16, 08:42 PM
 373           
 0
 18 Jul 16, 08:42 PM

টেকনাফে নগদ টাকা ও ইয়াবাসহ আটক ২

টেকনাফে নগদ টাকা ও ইয়াবাসহ আটক ২

নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফের হ্নীলায় ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ২ যুবককে আটক করেছে বিজিবি। ২ জন বর্ডার গার্ড ব্যাটলিয়ান অধিনায়ক লে. কর্ণেল মোঃ আবু জার আল জাহিদ বলেন, আজ সোমবার ভোররাতে হ্নীলা বিওপির চৌকির বিশেষ টহল দলের হাবিলদার মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে বিজিবির জওয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা পশ্চিম সিকদারপাড়া সড়কে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় অভিযান চালায়। তখন এই সময় ৪শত পিস ইয়াবা, নগদ ১ লক্ষ ১৮ হাজার ৩৫৭ টাকা ও ৩টি মোবাইলসহ ২ যুবককে আটক করা হয়। আটককৃত এই যুবকরা হলেন,  টেকনাফ হ্নীলা পশ্চিম সিকদার পাড়া এলাকার আলী আহমদের ছেলে মোহাম্মদ হোসেন (১৯) ও চট্রগ্রাম বাঁশখালী চাম্বল বাজার এলাকার জাগের হোসেনের ছেলে দিদারুল ইসলাম (২০)।

জানা গেছে, উদ্ধারকৃত ইয়াবা, নগদ টাকা ও মোবাইলের আনুমানিক মূল্য ২ লক্ষ ৪৯ হাজার ৮৫৭ টাকা। উদ্ধারকৃত ইয়াবাসহ আটক যুবকদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করে মামলার প্রক্রিয়া চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন