News71.com
 Bangladesh
 27 Nov 23, 11:05 PM
 173           
 0
 27 Nov 23, 11:05 PM

ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন জমার সময় এক মাস বাড়লো

ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন জমার সময় এক মাস বাড়লো

 

 

নিউজ ডেস্কঃ ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন জমা দেওয়ার সময় এক মাস বাড়ানো হচ্ছে। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ইতোমধ্যে সময় বাড়ানোর অনুমতি চেয়ে অর্থমন্ত্রীর কাছে সার-সংক্ষেপ পাঠানো হয়েছে। অনুমোদন পেলে এনবিআর চলতি সপ্তাহে আদেশ জারি করবে। দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে। 

 

নতুন আয়কর আইন অনুযায়ী, করদাতাদের ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমার বাধ্যবাধকতা রয়েছে। করদাতারা চাইলে এ সময়ের পরও সর্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন জমা দিতে পারবেন। তবে ৩০ নভেম্বরের পরে রিটার্ন জমা দিলে বিনিয়োগজনিত কর রেয়াত পাবে না করদাতারা এবং বিলম্ব সুদ ও জরিমানা দিতে হবে। তাই বিদ্যমান পরিস্থিতিতে করদাতাদের সুবিধার্থে এনবিআর ৩০ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমার সুযোগ দিতে যাচ্ছে। এ সময়ের মধ্যে করদাতারা স্বাভাবিক প্রক্রিয়ার রিটার্ন জমা দিতে পারবেন। এর আগে রিটার্ন জমার সময় বাড়ানোর আবেদন জানিয়েছিল ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন