News71.com
 Bangladesh
 18 Jul 16, 08:41 PM
 469           
 0
 18 Jul 16, 08:41 PM

রানাপ্লাজা ধস: সোহেল রানাসহ ৪১ জনের বিচার শুরু

রানাপ্লাজা ধস: সোহেল রানাসহ ৪১ জনের বিচার শুরু

নিউজ ডেস্ক: রানা প্লাজা ভবন ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভবনের মালিক সোহেল রানাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এই অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো।

জানা গেছে, আজ সোমবার আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে ঢাকার জেলা ও দায়রা জজ এস এম খজরুজ্জামান এই অভিযোগ গঠন করেন। এই ঘটনার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে আগামী ১৮ সেপ্টেম্বর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন