News71.com
 Bangladesh
 27 Nov 23, 10:07 AM
 152           
 0
 27 Nov 23, 10:07 AM

জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করবে আজ

জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করবে আজ

 

 

নিউজ ডেস্কঃ ৩০০ আসনে জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শেষ হয়েছে। প্রার্থী বাছাই শেষে আজ বিকালে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। রোববার দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি ৩০০ আসনে প্রার্থী তালিকা প্রকাশের তথ্য জানিয়ে বলেন, আমরা আশা করছি নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। নির্বাচন গ্রহণযোগ্য করার জন্য নির্বাচন কমিশন তার কথা রাখবে বলে আশা করছি।

 

তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে উন্মুখ হয়ে আছেন। নির্বাচনে যেন ভোটারদের মতামতের প্রতিফলন হয়। রোববার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে জাতীয় পার্টির মহাসচিব আরও বলেন, জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের শনিবার রাতে তার ভাবি বেগম রওশন এরশাদের সঙ্গে বৈঠক করেছেন।  জাতীয় পার্টির মহাসচিব বলেন, আমাদের প্রধান পৃষ্ঠপোষক রেগম রওশন এরশাদ, তার ছেলে সাদ এরশাদ এবং ডা. কে আর ইসলাম যদি নির্বাচন করেন আমরা মনোনয়ন ফরম দেব, তাদের স্বাগত জানাব। আমরা চাই বেগম রওশন এরশাদ যেন নির্বাচনে আসেন। আমরা তাকে সব ধরনের সাহায্য-সহযোগিতা করব। 

 

মো. মুজিবুল হক চুন্নু আরও বলেন, যারা দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন তাদের মধ্য থেকে কাকে কাকে মনোনয়ন দেওয়া হবে তা মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত। তিনি বলেন, জাতীয় পার্টির সাংগঠনিক কাঠামোয় কোনো বিভেদ নেই। জিএম কাদেরের নেতৃত্বের বাইরে কেউ নেই। জাতীয় পার্টি এখন যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। জাতীয় পার্টি এখন অনেক বেশি ঐক্যবদ্ধ। জাতীয় পার্টিতে দ্বিধা-দ্বন্দ্বের কোনো অবকাশ নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন