News71.com
 Bangladesh
 26 Nov 23, 07:41 PM
 149           
 0
 26 Nov 23, 07:41 PM

ঢাকার ২০ আসনে নৌকা পেলেন যারা

ঢাকার ২০ আসনে নৌকা পেলেন যারা

 

 

নিউজ ডেস্কঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ রবিবার বিকাল ৪ টায় ২৩, বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন। দেশের ৩০০ আসনের মধ্যে ঢাকা জেলায় আসন রয়েছে ২০টি। এর মধ্যে আটটি আসনে নৌকার কাণ্ডারি পরিবর্তন হয়েছে। ঢাকার ২০ আসনে নৌকা পেলেন যারা-

 

ঢাকা-১ : সালমান ফজলুর রহমান, ঢাকা-২ : কামরুল ইসলাম, ঢাকা-৩ : নসরুল হামিদ, ঢাকা-৪ : সানজিদা খানম, ঢাকা-৫ : হারুনুর রশিদ মুন্না, ঢাকা-৬ : সাঈদ খোকন, ঢাকা-৭ : সোলায়মান সেলিম, ঢাকা-৮ : আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা-৯ : সাবের হোসেন চৌধুরী, ঢাকা-১০ : ফেরদৌস আহমেদ, ঢাকা-১১ : ওয়াকিল উদ্দিন, ঢাকা-১২ : আসাদুজ্জামান খান কামাল, ঢাকা-১৩ : জাহাঙ্গীর কবির নানক, ঢাকা-১৪ : মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা-১৫ : কামাল আহমেদ মজুমদার, ঢাকা-১৬ : ইলিয়াস উদ্দিন মোল্লা, ঢাকা-১৭ : মোহাম্মদ আলী আরাফাত, ঢাকা-১৮ : হাবিব হাসান, ঢাকা-১৯ : ডা. এনামুর রহমান, ঢাকা-২০ : বেনজির আহমেদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন