News71.com
 Bangladesh
 26 Nov 23, 11:11 AM
 125           
 0
 26 Nov 23, 11:11 AM

বেগম রওশন এরশাদের সঙ্গে জি এম কাদেরের সাক্ষাৎ

বেগম রওশন এরশাদের সঙ্গে জি এম কাদেরের সাক্ষাৎ

নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বি‌রোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের সঙ্গে দেখা করেছেন দলটির চেয়ারম্যান ও বি‌রোধীদলীয় উপ‌নেতা জি এম কাদের। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আলোচনার জন‌্য শনিবার রা‌তে রওশন এরশা‌দের গুলশা‌নের বাসায় তার সঙ্গে দেখা করতে যান জি এম কাদের। জাতীয় পা‌র্টির একা‌ধিক নেতা এ তথ‌্য নি‌শ্চিত ক‌রেছেন।  

সূত্র জানায়, জি এম কা‌দের রাত সা‌ড়ে নয়টার দিকে বেগম রওশন এরশা‌দের বাসায় যান। তারা দুজন একা‌ন্তে কথা ব‌লেন। সেখানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তাদের মধ্যে আলোচনা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন- বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্, বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মামুনূর রশিদ ও ‌ছে‌লে রাহগির আল মাহি এরশাদ (সাদ এরশাদ)। দুই নেতার মধ্যে এক ঘণ্টার বেশি সময় ধরে আলোচনা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন