News71.com
 Bangladesh
 25 Nov 23, 05:40 PM
 173           
 0
 25 Nov 23, 05:40 PM

প্রয়োজন না হলে জোট নয়ঃ ওবায়দুল কাদের

প্রয়োজন না হলে জোট নয়ঃ ওবায়দুল কাদের

 

 

নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জোটের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রয়োজন না হলে জোট নয়। শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, মনোনয়নের ব্যাপারে শরিকদের কথা এখনই আমরা ভাবছি না। যাদের জনপ্রিয়তা আছে তাদেরই মনোনয়ন দেওয়া হচ্ছে। তিনি বলেন, জোটের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। একটি জোটের বিপরীতে আরেকটি জোট হয়। সে ক্ষেত্রে জোটের প্রয়োজন না পড়লে কেন জোট করতে যাব? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, নতুন পুরাতন মিলিয়ে গ্রহণযোগ্য প্রার্থীকেই দেওয়া হবে মনোনয়ন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন