News71.com
 Bangladesh
 25 Nov 23, 12:26 AM
 171           
 0
 25 Nov 23, 12:26 AM

আগামী রোববার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে মনোনয়ন প্রত্যাশীদের মতবিনিময় সভা

আগামী রোববার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে মনোনয়ন প্রত্যাশীদের মতবিনিময় সভা

 

 

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির মনোনয়ন প্রত্যাশীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। আগামী রোববার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ মতবিনিময় সভা হবে বলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। 

 

 

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সব সদস্য ও মনোনয়ন প্রত্যাশীদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মনোনয়ন প্রত্যাশীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মনোনয়নপত্রের রিসিভ কপি, প্রযোজ্য ক্ষেত্রে অনলাইন ফরমের ফটোকপিসহ সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন