News71.com
 Bangladesh
 24 Nov 23, 06:04 PM
 149           
 0
 24 Nov 23, 06:04 PM

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

 

নিউজ ডেস্কঃ টানা অবরোধের মধ্যে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। শুক্রবার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচি যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আগামী ২৭ নভেম্বর থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। ঢাকা রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল।

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলগুলোর হরতাল-অবরোধের কারণে এ পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে আসছিলেন পরীক্ষার্থীরা। গত ৬ জুন ১২ হাজার ৭৮৯ জনকে প্রার্থীকে উত্তীর্ণ করে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১৯ মে ৮টি বিভাগের কেন্দ্রে অনুষ্ঠিত ওই পরীক্ষায় অংশ নিয়েছিলেন দুই লাখ ৬৮ হাজার ১১৯ জন। গত বছরের ৩০ নভেম্বর সরকারি চাকরির ২ হাজার ৩০৯টি শূন্য পদে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন