News71.com
 Bangladesh
 23 Nov 23, 07:13 PM
 146           
 0
 23 Nov 23, 07:13 PM

আগামী ২৭ নভেম্বরই ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু

আগামী ২৭ নভেম্বরই ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু

 

 

নিউজ ডেস্কঃ আগামী ২৭ নভেম্বরই ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হচ্ছে। ইতোমধ্যে পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও প্রার্থীদের আসনবিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে আসনবিন্যাস জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে পিএসসি।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবশ্যিক বিষয়ে লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর থেকে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারিগরি বা পেশাগত ক্যাডারের পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ৬ ডিসেম্বর শুরু হয়ে চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। ৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন