News71.com
 Bangladesh
 23 Nov 23, 05:51 PM
 163           
 0
 23 Nov 23, 05:51 PM

আবারও দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ ডাকলো বিএনপি

আবারও দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ ডাকলো বিএনপি

 

 

নিউজ ডেস্কঃ সরকারের পতন ও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আবারও দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি। আগামী রবিবার ও সোমবার (২৬ ও ২৭ নভেম্বর) সপ্তম দফায় এই অবরোধ কর্মসূচি পালিত হবে। আজ বৃহস্পতিবার বিকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে এ কর্মসূচি ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, হত্যা, নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলো। এরপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায় এবং ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে তারা। ১১ ও ১২ নভেম্বর চতুর্থ দফা, ১৫ ও ১৭ নভেম্বর পঞ্চম দফা, এবং ২২ ও ২৩ নভেম্বর ষষ্ঠ দফায় অবরোধ কর্মসচি পালন করে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলো।   

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন