
নিউজ ডেস্ক: র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, জঙ্গিদের ব্যাপারে সঠিক তথ্য দিলে ৫ লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে। আজ দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
তখন তিনি বলেন, গুলশান, শোলাকিয়াসহ অন্যান্য স্থানে হামলাকারী জঙ্গিরা বগুড়ার দুর্গম চরে প্রশিক্ষণ নিয়েছে। কোনো জঙ্গি যদি তার দলের ব্যাপারে তথ্য দেয় তাহলে তাকে ১০ লক্ষ টাকা এবং তাকে ও তার পরিবারকে নিরাপত্তা দেয়া হবে।
আবার এর আগে গতকাল রবিবার গভীর রাতে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দুর্গম চরাঞ্চল ঘাঘুয়া, জামফল, পাঁচবাড়িয়া, ট্যাংরাকুড়া, সনপচা ও কাজলা এলাকা এবং জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার পাকরুল চরে জঙ্গিবিরোধী অভিযান নামে যৌথবাহিনী।