News71.com
 Bangladesh
 21 Nov 23, 10:45 PM
 181           
 0
 21 Nov 23, 10:45 PM

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আবেদনের সময় বাড়লো

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আবেদনের সময় বাড়লো

নিউজ ডেস্কঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের আবেদনের সময় আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ মঙ্গলবার বিকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে গত অক্টোবরে ইসি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন আহ্বান করেছিল। আগ্রহীদের ২১ নভেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছিল। অশোক কুমার জানান, সময় বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে ইসি আবেদনের সময় বাড়িয়েছে। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এ সংক্রান্ত আবেদন করেছে। ইসি ৭ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। অশোক কুমার আরও জানান, এখন পর্যন্ত ১২টি দেশের পর্যবেক্ষক ও সাংবাদিকদের আবেদন পেয়েছে ইসি। এর মধ্যে সংস্থা আছে চারটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন