News71.com
 Bangladesh
 21 Nov 23, 10:45 PM
 160           
 0
 21 Nov 23, 10:45 PM

আওয়ামী লীগের ৩৩৬২ টি মনোনয়ন ফরম বিক্রি

আওয়ামী লীগের ৩৩৬২ টি মনোনয়ন ফরম বিক্রি

নিউজ ডেস্কঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগ চারদিনে তিন হাজার ৩৬২ টি মনোনয়ন ফরম বিক্রি করেছে। এর মধ্যে অনলাইনে ১২১ ফরম কিনেছেন দলীয় মনোনয়ন প্রত্যাশিরা। এতে দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা। আজ মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

তিনি জানান, চার দিনে ঢাকা বিভাগে ৭৩০টি, চট্টগ্রাম বিভাগে ৬৫৯টি, রাজশাহী বিভাগে ৪০৯টি, খুলনা বিভাগে ৪১৬টি, রংপুর বিভাগে ৩০২টি, ময়মনসিংহ বিভাগে ২৯৫টি, সিলেট বিভাগে ১৭২টি ও বরিশাল বিভাগে ২৫৮টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। গত শনিবার (১৮ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু এ্যাভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। মনোনয়নপত্র বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।  

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন