News71.com
 Bangladesh
 21 Nov 23, 11:45 AM
 265           
 0
 21 Nov 23, 11:45 AM

এককভাবে ৩০০ আসনে প্রার্থী দিবে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন 

এককভাবে ৩০০ আসনে প্রার্থী দিবে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন 

নিউজ ডেস্কঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন। সোমবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির মহাসচিব ও মুখপাত্র ড. মো. শাহজাহান। জাতীয় কার্যনির্বাহী কমিটির আত্মপ্রকাশ উপলক্ষ্যে এই সংবাদ সম্মেলন করে দলটি। 

ড. মো. শাহজাহান বলেন, কোনো জোটের সঙ্গে নয় বরং নিজস্বভাবেই  নির্বাচনে অংশ নেবে বিএনএম। একইসঙ্গে সোমবার সন্ধ্যা থেকে দলীয় মনোনয়ন ফরম বিতরণের কথা জানান তিনি। বিএনএম মহাসচিব বলেন, আমরা দৃঢতার সঙ্গে বলতে চাই, আমাদের দলের সদস্য হওয়ার ক্ষেত্রে সততা, ন্যায়নীতি, আদর্শ, মূল্যবোধ, দেশপ্রেমকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। সোমবার থেকেই আমাদের দলের গুলশানের নতুন কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ হয়েছে। দলের সহ-সভাপতি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম কেনার মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন হয়েছে। আশা করছি ৩০০ আসনের মনোনয়ন যাচাই-বাচাই করে এর থেকে সৎ এবং যোগ্যদেরকে মনোনয়ন দেওয়া হবে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন