News71.com
 Bangladesh
 21 Nov 23, 11:45 AM
 162           
 0
 21 Nov 23, 11:45 AM

৩০০ আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত ন্যাশনাল পিপলস পার্টির

৩০০ আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত ন্যাশনাল পিপলস পার্টির

নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ এবং ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এনপিপি নেতৃত্বাধীন জোট গণতন্ত্র বিকাশ মঞ্চের নেতারা এ কথা জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এনপিপি চেয়ারম্যান ও গণতন্ত্র বিকাশ মঞ্চের সমন্বয়ক শেখ ছালাউদ্দিন ছালু বলেন, এনপিপি একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। নির্বাচন ব্যতীত সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই। গণতন্ত্র রক্ষা, বিকাশ ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থে এনপিপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনে ৩০০ আসনে অংশ নেওয়ার জন্য সব প্রস্তুতি গ্রহণ করেছি আমরা। নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এই নির্বাচনে সব প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা প্রশাসনকে নিশ্চিত করতে হবে। আমাদের দাবি নির্বাচন কমিশন যেন তাদের ওপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব স্বচ্ছতার সঙ্গে নিরপেক্ষভাবে পালন করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন