News71.com
 Bangladesh
 18 Jul 16, 08:26 PM
 347           
 0
 18 Jul 16, 08:26 PM

গাজীপুরে বড় ভাই হত্যার দায়ে ছোট ভাইয়ের মৃত্যুদণ্ডাদেশ

গাজীপুরে বড় ভাই হত্যার দায়ে ছোট ভাইয়ের মৃত্যুদণ্ডাদেশ

নিউজ ডেস্কঃ আইনের সঠিক বাস্তবায়ন হলে আইনের প্রতি মানুষ যেমন শ্রদ্ধা করে তেমনি আইনের প্রতি নির্ভরশীল হয় । এই বিশ্বাসের মূলেই অর্জিত হয় শান্তি । সঠিক বিচারের ও ন্যায়ের দৃষ্টান্ত সুদুর প্রসারী ।এমনই একটি রায় দিল গাজীপুরের একটি আদালত । গাজীপুরে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। আজ সোমবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ.কে.এম এনামুল হক এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে রায়ে দণ্ডপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্য একটি ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয়মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত আসামির নাম রায়হান উদ্দিন (২৫)। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঠেঙ্গেরবান এলাকার মাওলানা ইউসুফ আলীর ছেলে।

গাজীপুর আদালতের পিপি অ্যাডভেকেট হারিজ উদ্দিন আহমেদ জানান, পারিবারিক কারণে বোরহান উদ্দিন ও তার বড় ভাই জহিরুল ইসলামের মধ্যে বিবাদ ছিল। গত ২০১৩ সালের ১২ এপ্রিল দুপুরে বোরহান উদ্দিন তাদের বাড়ির গোয়াল ঘরে বড় ভাই জহিরুল ইসলামকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে জহিরুলকে অজ্ঞান অবস্থায় বাড়ির কাঁচা টয়লেটের ম্যানহোলে ফেলে ঢাকনা লাগিয়ে দেন। জহিরুলের স্ত্রী ফাহিমা আক্তার তার মামা শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরে ঐ টয়লেটের কাছে রায়হানকে দেখতে পান।

তিনি গোয়ালঘরে রক্ত ও সেখান থেকে টয়লেট পর্যন্ত টেনে-হেঁচেড়ে নেয়া এবং রক্তের দাগ দেখতে পেয়ে ডাক চিৎকার করতে থাকেন। এসময় বোরহান পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে টয়লেটের ম্যানহোল খুলে জহিরুলকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 এ ঘটনায় নিহতের স্ত্রী ফাহিমা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম তদন্ত শেষে আসামি বোরহান উদ্দিনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্যগ্রহণ শেষে আজ রায় ঘোষণা করে আদালত। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভেকেট হারিজ উদ্দিন আহম্মদ। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মোঃ সুলতান উদ্দিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন