News71.com
 Bangladesh
 21 Nov 23, 11:44 AM
 132           
 0
 21 Nov 23, 11:44 AM

বিআরটিসি বাসে আগুনের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার 

বিআরটিসি বাসে আগুনের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার 

নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুরে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেওয়ার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সাজেদুল আলম টুটুল (৪৫) নামে এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার অভিযান চালিয়ে ঘটনাস্থলের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাতে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মিরপুর বিভাগের ডিসি জসিম উদ্দিন মোল্লার বরাত দিয়ে ডিএমপি মিডিয়া বিভাগ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তি রূপনগর থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। সোমবার দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন