
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। নির্বাচনে অংশ নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন দলটিতে। আজ জাতীয় পার্টির বনানী কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে। নির্বাচন প্রসঙ্গে গতকাল বনানীর কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানিয়েছেন, সঠিকভাবে যদি ভোট হয় আমরা এককভাবে ৩০০ আসনে প্রার্থী দিতে চাই।
আমরা জোট, মহাজোট ইত্যাদি করতে চাই না। সঠিকভাবে ভোট হলে আমরা যদি একটি আসনও না পাই কোনো আপত্তি নেই। যে দল আসন বেশি পেয়ে সরকার গঠন করবে, আমরা তাদের সহযোগিতা করব।
জানা গেছে, পার্টির বনানী কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ করা হবে।