
নিউজ ডেস্কঃ দেশের ৫৫টি মিডিয়া হাউজের অংশগ্রহণে সোমবার শুরু হচ্ছে ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট। পল্টন আউটার স্টেডিয়ামে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
দুই অর্ধে ৩০ মিনিট করে খেলা হবে। ছয় ওভার করে ব্যাট করতে পারবে দুই প্রতিপক্ষ দল। একজন বোলার সর্বাধিক দুই ওভার বল করতে পারবেন। রোববার ডিআরইউতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান। এ সময় ডিআরইউ’র সভাপতি মোরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং ওয়ালটনের সিনিয়র ডেপুটি ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন উপস্থিত ছিলেন।