News71.com
 Bangladesh
 18 Nov 23, 11:16 PM
 181           
 0
 18 Nov 23, 11:16 PM

তৃণমূল বিএনপির প্রতীকে ভোট করবে প্রগতিশীল ইসলামী জোট

তৃণমূল বিএনপির প্রতীকে ভোট করবে প্রগতিশীল ইসলামী জোট

 

 

নিউজ ডেস্কঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে প্রগতিশীল ইসলামী জোট। অর্থাৎ, আসন্ন জাতীয় নির্বাচনে তৃণমূল বিএনপির সঙ্গে জোট বেঁধে ভোটে অংশ নেবে রাজনৈতিক দলটি। শনিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হবিবুল আউয়াল বরাবর এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। 

 

ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রগতিশীল ইসলামী জোট নেতাদের সঙ্গে তৃণমূল বিএনপির আলোচনা হয়েছে। আলোচনায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রগতিশীল ইসলামী জোটের প্রার্থীরা তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকে ভোট করার সিদ্ধান্ত নিয়েছেন। সে কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ ব্যাপারে প্রয়োজনীয় সার্বিক ব্যবস্থা নিতে সিইসিকে অনুরোধ জানানো হয়। এ বিষয়ে প্রগতিশীল ইসলামী জোটের চেয়ারম্যান এম এ আউয়াল জানিয়েছেন, তারা তৃণমূল বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন