News71.com
 Bangladesh
 18 Nov 23, 06:39 PM
 172           
 0
 18 Nov 23, 06:39 PM

দেশে ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু

দেশে ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু

 

 

নিউজ ডেস্কঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১৫৪৩ জনের মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১৪ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২০৪ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৭১০ জন ভর্তি হয়েছেন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫১৮৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৩০৭ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৮৭৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এ বছর সারা দেশে এখন পর্যন্ত ২ লাখ ৯৯ হাজার ৯৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন