News71.com
 Bangladesh
 18 Nov 23, 06:20 PM
 161           
 0
 18 Nov 23, 06:20 PM

আওয়ামী লীগ জোটবদ্ধ ও একক দুইভাবে নির্বাচন করবে

আওয়ামী লীগ জোটবদ্ধ ও একক দুইভাবে নির্বাচন করবে

 

 

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ জোটবদ্ধ ও একক দুইভাবে নির্বাচন করবে। এ তথ্য জানিয়ে নির্বাচন কমিশনকে আওয়ামী লীগ চিঠি দিয়েছে। দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন বিপ্লব বড়ুয়া। 

 

এ সময় বিপ্লব বড়ুয়া বলেন, আমরা নির্বাচন কমিশনে চিঠি দিয়েছি। সেখানে আমরা বলেছি আওয়ামী লীগ জোটবদ্ধ ও একক দুইভাবে নির্বাচন করবে। কোন আসনে জোটবদ্ধ, কোন আসনে একক সেটা নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষদিন অর্থাৎ ১৭ ডিসেম্বর জানাব। তিনি বলেন, মনোনয়ন বিক্রির প্রথম দুই ঘণ্টায় প্রায় সাড়ে তিনশ’ মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে। এরমধ্যে গোপালগঞ্জ-৩ আসনে দলীয় সভানেত্রী শেখ হাসিনা ও নোয়াখালী-৫ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, অনলাইনেও মনোনয়ন বিক্রি হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন