News71.com
 Bangladesh
 17 Nov 23, 10:29 AM
 174           
 0
 17 Nov 23, 10:29 AM

দেশের সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর স্থানীয় হুশিয়ারি সংকেত

দেশের সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর স্থানীয় হুশিয়ারি সংকেত

 

 

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত নামিয়ে এর পরিবর্তে ৪ নম্বর স্থানীয় হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

 

এদিকে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, শুক্রবার দুপুরের মধ্যে ‘মিধিলি’ খুলনা ও বরিশালের মাঝখান দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত রয়েছে। গত রাত থেকেই ঢাকায় বৃষ্টি হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন