News71.com
 Bangladesh
 18 Jul 16, 08:14 PM
 351           
 0
 18 Jul 16, 08:14 PM

পিরোজপুরে দুর্বৃত্তের হামলায় নিহত ১, আহত-৩

পিরোজপুরে দুর্বৃত্তের হামলায় নিহত ১, আহত-৩

নিউজ ডেস্ক: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের পশ্চিম ইকড়ি গ্রামে রাতের আঁধারে দুর্বৃত্তের হামলায় ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। নিহত এই ব্যক্তির নাম ফুল মিয়া খান (৪২)। আর আহত ব্যক্তিরা হলেন, এমাদুল হক খান, মো. শাহজাহান খান ও আব্দুল জলিল মুন্সী। গতকাল রবিবার রাত ৯ টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এই হামলায় আহত ফুল মিয়াকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ২ টা ৩০ মিনিটের দিকে মারা যান তিনি।

জানা গেছে, গতকাল রবিবার রাতে ফুল মিয়া খান, এমাদুল হক খান, শাহজাহান খান ও আব্দুল জলিল মুন্সী ইকড়ি বাস স্ট্যান্ড থেকে হেটে বাড়ি ফিরছিলেন। তারা পশ্চিম ইকড়ি আকন বাড়ির পোলের কাছে পৌঁছালে সেখানে খোপ পেতে থাকা দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। তখন এই সময় উপর্যুপরি কুপিয়ে আহত করা হয় ওই ৪ জনকে। আহতদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফুলমিয়া খান মারা যান।

এই বিষয়ে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. সরোয়ার হোসেন বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের নিকট আত্মীয়রা এ ঘটনার সাথে জড়িত বলে জানা গেছে। থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন