News71.com
 Bangladesh
 16 Nov 23, 10:10 PM
 238           
 0
 16 Nov 23, 10:10 PM

১০৩ বার পিছালো হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ

১০৩ বার পিছালো হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ

 

 

নিউজ ডেস্কঃ সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ১০৩ বারের মতো পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য আগামী ১৯ ডিসেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত। বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা র্যাব প্রতিবেদন না দেওয়ায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন নতুন এই তারিখ নির্ধারণ করেন।

 

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপ-পরিদর্শক । চারদিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র্যাবের কাছে হস্তান্তর করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন