News71.com
 Bangladesh
 16 Nov 23, 10:09 PM
 225           
 0
 16 Nov 23, 10:09 PM

আগামী রবি ও সোমবার বিএনপির হরতাল কর্মসূচি

আগামী রবি ও সোমবার বিএনপির হরতাল কর্মসূচি

 

 

নিউজ ডেস্কঃ সরকারের পদত্যাগের এক দফা দাবি এবং তফশিল ঘোষণার প্রতিবাদে এবার ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। সারা দেশে আগামী রবি ও সোমবার হরতাল কর্মসূচি চলবে দলটির। বৃহস্পতিবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দুই দিন হরতালের এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

রিজভী বলেন, ‘এই সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে এক দফা এবং গতকাল (বুধবার) নির্বাচন কমিশন যে একতরফা তফশিল ঘোষণা করেছে, তার প্রতিবাদে হরতাল কর্মসূচি ঘোষণা করছি।’ বিএনপির এই সিনিয়র নেতা জানান, ঢাকাসহ দেশব্যাপী রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার এই হরতাল চলবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন