
নিউজ ডেস্কঃ বিয়ের দেড় বছরের মাথায় তুচ্ছ ঘটনার জের ধরে স্ত্রীকে মারধর করে হত্যাচেষ্টা চালিয়ে রুমের ভেতরে তালা দিয়ে আটকে রাখে স্বামী। পরে ওই ভুক্তভোগী গৃহবধূ ৯৯৯-এ ফোন করলে মানিকগঞ্জের সাটুরিয়া থানা পুলিশ গৃহবধূ সোমা আকতারকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।
এ ঘটনায় বুধবার দুপুরে মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন ভুক্তভোগী গৃহবধূ সোমা আকতার। এর আগে ১০ নভেম্বর সন্ধ্যায় তাকে মারধর করে হত্যাচেষ্টা চালায় তার স্বামী ও পরিবারের আত্মীয়-স্বজনরা।