
নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে ১৩ জনের, আর ঢাকার বাইরে ১১ জন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ১ হাজার ৫২০ জনের মৃত্যু হয়েছে। এই সময় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৬২৩ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩৪৯ এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৭৪ জন।