News71.com
 Bangladesh
 15 Nov 23, 05:24 PM
 182           
 0
 15 Nov 23, 05:24 PM

বেসিক ব্যাংকের বাচ্চু ও তার পরিবারের সম্পদ ক্রোকের আদেশ

বেসিক ব্যাংকের বাচ্চু ও তার পরিবারের সম্পদ ক্রোকের আদেশ

 

 

নিউজ ডেস্কঃ বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু ও তার পরিবারের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। বাচ্চুর পরিবারের অন্য সদস্যরা হলেন স্ত্রী শিরিন আকতার, ছেলে শেখ ছাবিদ হাই অনিক, মেয়ে শেখ রাফা হাই ও বাচ্চুর ভাই শেখ শাহরিয়ার পান্না। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান শুনানি শেষে এ আদেশ দেন।

 

ক্রোক হওয়া সম্পদের মধ্যে বাচ্চুর নামে বসুন্ধরায় ২২৮ শতক জমি। যার বর্তমান মূল্য ১২ কোটি ৪৩ লাখ টাকা। ডিওএইচএসের একটি ফ্ল্যাট, যার বাজার মূল্য ৬৪ লাখ টাকা। এ ছাড়া তার পরিবারের নামে ক্যান্টনমেন্ট বাজার এলাকায় ৩০ কাঠা জমি।

যার বাজার মূল্য ১৫ কোটি ২৫ লাখ টাকা। আদালত সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অনুসন্ধানে নেমে বাচ্চু ও তার পরিবারের সদস্যের বিরুদ্ধে এসব সম্পদের খোঁজ পায় দুদক। এরপর দুদকের উপ-পরিচালক নুরুল হুদা তাদের সম্পদ ক্রোকের আবেদন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন