News71.com
 Bangladesh
 15 Nov 23, 05:22 PM
 170           
 0
 15 Nov 23, 05:22 PM

আন্দোলনের নামে কোনো নৈরাজ্য হলে কঠোর ব্যবস্থাঃ ডিএমপি কমিশনার

আন্দোলনের নামে কোনো নৈরাজ্য হলে কঠোর ব্যবস্থাঃ ডিএমপি কমিশনার

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন, পুলিশ তাই করবে। আন্দোলনের নামে কোনো নৈরাজ্য বা বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন হলে পুলিশ সে আন্দোলনে সহযোগিতা করবে।

আজ বুধবার (১৫ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) ভবনে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। এর আগে তফশিলের নিরাপত্তার বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিছুর রহমান, ইসি সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন