
নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা বলয়ে ঢাকা রয়েছে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়। রাজধানীর আগারগাঁওয়ে ইসি ঘিরে জলকামান, এপিসি টহল, তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আজ সন্ধ্যা ৭টায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এ উপলক্ষ্যে নির্বাচন কমিশন ভবনের চারপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
ইসি ভবনের চারপাশে টহল দিচ্ছে এপিসি ও জলকামানা। এছাড়া র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। ইসি ভবনে দর্শনার্থী প্রবেশেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। ইসি কর্মকর্তা, কর্মচারী ও গণমাধ্যমকর্মীদেরও আইডি কার্ড ছাড়া প্রবেশ দেওয়া হচ্ছে না।