News71.com
 Bangladesh
 15 Nov 23, 05:19 PM
 125           
 0
 15 Nov 23, 05:19 PM

দেশে আগুন সন্ত্রাসের প্রতিবাদে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মানববন্ধন

দেশে আগুন সন্ত্রাসের প্রতিবাদে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মানববন্ধন

 

 

সনজিৎ সরকার উজ্জ্বলঃ দেশে বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাসের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। ১৫ নভেম্বর (বুধবার) কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল, বীর মুক্তিযোদ্ধা ডা. অরূপ রতন চৌধুরী, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, শাহে আলম মুরাদ, অভিনেত্রী অপি করিম, সাংস্কৃতিক জোট নেতা অরুণ সরকার রানা প্রমুখ। 

 

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল এমপি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচন প্রক্রিয়ায় সবার অংশগ্রহণের মধ্যে দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। কিছু ষড়যন্ত্রকারী গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায় তাদের সম্মিলিত ভাবে প্রতিহত করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন