
নিউজ ডেস্কঃ আজ (বুধবার) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম।
তিনি বলেন, তফসিল চূড়ান্ত করতে নির্বাচন কমিশনাররা আজ বিকাল ৫টায় বৈঠকে বসবেন এবং এর পর সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করবেন। এদিকে তফশিল ঘোষণা কেন্দ্র করে ইসি ভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এমনকি ইসিতে এনআইডি সংশোধনের জন্য ব্যক্তিগত শুনানি মঙ্গলবার থেকে বন্ধ করা হয়েছে।