News71.com
 Bangladesh
 15 Nov 23, 10:50 AM
 147           
 0
 15 Nov 23, 10:50 AM

তফসিল ঘোষণার পর রাজপথ দখলে রাখার পরিকল্পনা আওয়ামী লীগের

তফসিল ঘোষণার পর রাজপথ দখলে রাখার পরিকল্পনা আওয়ামী লীগের

 

 

নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণাকে কেন্দ্র করে রাজপথ দখলে রাখতে চায় আওয়ামী লীগ। তফশিলের পর বিএনপিসহ বিরোধীরা যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য ঢাকাসহ সারা দেশে নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকার পরিকল্পনা নিয়েছে ক্ষমতাসীনরা। এরই অংশ হিসাবে তফশিল ঘোষণার সঙ্গে সঙ্গে স্বাগত জানিয়ে দেশজুড়ে বড় ধরনের মিছিল করতে তৃণমূল নেতাদের নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও।

 

ঢাকা মহানগর আওয়ামী লীগও প্রতিটি থানা-ওয়ার্ডে মিছিল করার প্রস্তুতি নিয়েছে। এছাড়া পাড়া-মহল্লায় অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশও চালিয়ে যাবে দলটি। মাঠে থাকবে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোও। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম গণমাধ্যমকে বলেন, তফশিলের পর তো পুরোপুরি নির্বাচনি যাত্রা শুরু হয়ে যাবে। বিএনপি যেন নির্বাচন সামনে রেখে কোনো অস্থিতিশীল পরিস্থিতি বা নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য আমরা মাঠে ছিলাম, এখনো আছি এবং নির্বাচন পর্যন্ত থাকব। তাদের যে কোনো অপরাজনীতি প্রতিহত করতে আমাদের অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশও অব্যাহত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন