News71.com
 Bangladesh
 14 Nov 23, 08:32 PM
 158           
 0
 14 Nov 23, 08:32 PM

জনগণের ভোটেই বারবার নির্বাচিত হয়েছে আওয়ামী লীগঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জনগণের ভোটেই বারবার নির্বাচিত হয়েছে আওয়ামী লীগঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

 

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ কখনো গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া সরকার গঠন করেনি। জনগণের ভোটেই বারবার নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের ১৫৭টি প্রকল্পের ১০ হাজার ৪১টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

 

শেখ হাসিনা বলেন, দীর্ঘ দিন ক্ষমায় থাকার কারণে দেশে এত উন্নতি হয়েছে। ২০৪১ মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। তিনি বলেন, দেশে ভোট চুরির সংস্কৃতি শুরু করে জিয়াউর রহমান। আওয়ামী লীগ গণতান্ত্রিক ও নির্বাচনের দল। দেশের গণতন্ত্র সুসংহত করেছে আওয়ামী লীগ। নির্বাচন ছাড়া বা অন্য কোনো পদ্ধতিতে আওয়ামী লীগ দেশ পরিচালনার দায়িত্বে আসেনি। তিনি আরও বলেন, জনগণের ভোটের অধিকার আমরাই নিশ্চিত করেছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন