News71.com
 Bangladesh
 14 Nov 23, 10:35 AM
 180           
 0
 14 Nov 23, 10:35 AM

শর্ত ছাড়াই সংলাপে বসার আহ্বান মার্কিন দূতাবাসের

শর্ত ছাড়াই সংলাপে বসার আহ্বান মার্কিন দূতাবাসের

নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে কোনো শর্ত ছাড়াই সংলাপে বসার আহ্বান জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বানের কথা জানিয়েছেন মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি।

দূতাবাস বলেছে, নির্বাচন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করার জন্য রাষ্ট্রদূত পিটার হাস তিন প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, দল তিনটি হলো-আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। বিবৃতিতে বলা হয়ে‌ছে, মার্কিন যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। যুক্তরাষ্ট্র সব পক্ষকে সহিংসতা পরিহার এবং সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না বলে বিবৃতিতে পুনরায় স্পষ্ট করেছে দূতাবাস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন