News71.com
 Bangladesh
 12 Nov 23, 05:19 PM
 231           
 0
 12 Nov 23, 05:19 PM

বাবার স্বপ্নপূরণই আমার একমাত্র লক্ষ্যঃ শেখ হাসিনা

বাবার স্বপ্নপূরণই আমার একমাত্র লক্ষ্যঃ শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সারাজীবন আমার বাবা সংগ্রাম করেছিলেন। সেই সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীন জাতি হিসেবে নিজেদের গড়ে তুলতে পারছি। তার সেই স্বপ্নপূরণই আমার একমাত্র লক্ষ্য। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে দ্বিতীয় জাতীয় কুষ্ঠ সম্মেলন-২০২৩ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। 

শেখ হাসিনা বলেন, ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত আমরা ক্ষমতায় ছিলাম। ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক করব সেই পরিকল্পনা নিয়েছিলাম। প্রায় ১০ হাজারের মতো ক্লিনিক আমরা নির্মাণ করি, এর মধ্যে চার হাজার চালু করি। শেখ হাসিনা আরও বলেন, দুর্ভাগ্যের বিষয় হলো ২০০১ সালের অক্টোবরের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারেনি। তখন বিএনপি ক্ষমতায় আসে। প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া, সঙ্গে সঙ্গে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়। স্বাস্থ্যসেবা থেকে মানুষকে বঞ্চিত করে। এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন