News71.com
 Bangladesh
 12 Nov 23, 05:16 PM
 210           
 0
 12 Nov 23, 05:16 PM

দক্ষিণ এশিয়ার বৃহত্তম সার কারখানা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

দক্ষিণ এশিয়ার বৃহত্তম সার কারখানা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ নরসিংদীতে দক্ষিণ এশিয়ার বৃহত্তম সার কারখানা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার দুপুর পৌনে ১টায় বোতাম টিপে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করেন তিনি।  

এসময় সার কারখানাটি উদ্বোধন উপলক্ষে প্রকাশিত স্মারক ডাক টিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গেছে, এই সার কারখানা থেকে বছরে উৎপাদন হবে প্রায় ১০ লাখ মেট্রিক টন ইউরিয়া সার। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মসংস্থান হবে প্রায় ৩০ হাজার মানুষের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন