News71.com
 Bangladesh
 12 Nov 23, 11:56 AM
 204           
 0
 12 Nov 23, 11:56 AM

জনগণের জানমাল রক্ষায় র‍্যাবের ৪৬০টি টহল দল মোতায়েন

জনগণের জানমাল রক্ষায় র‍্যাবের ৪৬০টি টহল দল মোতায়েন

নিউজ ডেস্কঃ অবরোধে জনগণের জানমাল রক্ষায় র‍্যাবের ৪৬০টি টহল দল মোতায়েন করা হয়েছে। এর মধ্যে শুধু রাজধানী ঢাকায় ১৬০টি টহল দল মোতায়েন করা হয়েছে। আজ রবিবার এ তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

সরকার পতনের এক দফা দাবিতে এর আগে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াত ও তাদের শরিকরা। তারপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায়, ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে তারা। আর আজ রবিবার থেকে শুরু হলো চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন