News71.com
 Bangladesh
 11 Nov 23, 11:35 PM
 137           
 0
 11 Nov 23, 11:35 PM

বাংলাদেশের মানুষের উন্নয়নে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুতঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের মানুষের উন্নয়নে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুতঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

 

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য তিনি যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। জনগণের কল্যাণে প্রয়োজনে বাবার মতো বুকের রক্ত দেবেন তিনি। শনিবার (১১ নভেম্বর) বিকেলে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র-সংলগ্ন টাউনশিপ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি যেদিন বাংলাদেশে ফিরে এসেছি, আমার কেউ ছিল না। যাদের রেখে গিয়েছি, এয়ারপোর্টে এগিয়ে দিতে এসেছিল আমার ভাইয়েরা, ফিরে এসে আমি তাদের পাইনি। পেয়েছিলাম সারি সারি কবর। বাংলাদেশের মানুষকেই আমি আমার পরিবার হিসেবে নিয়েছি। আপনাদের মাঝেই আমি ফিরে পেয়েছি আমার বাবার স্নেহ, মায়ের স্নেহ, ভাইয়ের স্নেহ। কাজেই আপনাদের কল্যাণের জন্য, আপনাদের উন্নয়নের জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। প্রয়োজনে বাবার মতো বুকের রক্ত দিতেও আমি প্রস্তুত। শুধু আপনাদের কল্যাণ করাটাই আমার একমাত্র কাজ। আমার বাবার স্বপ্নটাই আমি পূরণ করতে চাই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন