
নিউজ ডেস্কঃ বিরোধী দলের নেতাকর্মীদের নামে মামলা দিয়ে ‘আইনশৃঙ্খলা বাহিনী বাণিজ্য’ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, রাত নামলেই জনপদে নামছে আতঙ্ক। প্রতিদিন বেশুমার গণতন্ত্রপন্থিদের নামে মামলা হচ্ছে। মামলা বাণিজ্যে থানাগুলো এখন রমরমা। ঘরে ঘরে এখন আতঙ্ক। মানুষের সুখ শান্তি সব ধ্বংস করে জল্লাদের শাসন প্রতিষ্ঠা করেছে সরকার। স্বাধীনতা পরবর্তী প্রজন্ম যারা হানাদার দেখেনি তারা এখন রাজাকার এবং হানাদারদের বিভীষিকাময় পরিস্থিতি দেখছে। শনিবার বিকালে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন রিজভী।