News71.com
 Bangladesh
 11 Nov 23, 02:55 PM
 166           
 0
 11 Nov 23, 02:55 PM

মুঠোফোনের ইন্টারনেটের প্যাকেজের দাম কমলো

মুঠোফোনের ইন্টারনেটের প্যাকেজের দাম কমলো

 

 

নিউজ ডেস্কঃ এক মাসের মধ্যে আবারও মুঠোফোনের ইন্টারনেটের প্যাকেজের দামে পরিবর্তন আনলো বেসরকারি তিন অপারেটর। শুক্রবার রাতে ডাটা প্যাকেজ পুনর্বিন্যাস করে নতুন প্যাকেজ গ্রাহকদের অফার করছে গ্রামীণফোন, রবি ও বাংলালিংক। এর মধ্যে তিন দিনের দামেই সাত দিন মেয়াদি প্যাকেজ দিচ্ছে রবি। আগের তিন দিনের দামের চেয়ে দুই টাকা বাড়িয়ে দাম পুনর্বিন্যাস করেছে গ্রামীণফোন। আর দাম না কমিয়ে সাত দিনের প্যাকেজে বোনাস হিসেবে ডাটা বাড়িয়ে দিয়েছে বাংলালিংক ও রবির সঙ্গে একীভূত হওয়া এয়ারটেল।

 

তিনটি অপারেটরের ওয়েবসাইটে প্রকাশিত নতুন প্যাকেজ থেকে জানা গেছে, ১৫ অক্টোবরের আগে ৪৮ টাকায় দেওয়া তিন দিন মেয়াদের এক জিবি ডাটা প্যাকেজে এখন মেয়াদ দেওয়া হচ্ছে সাত দিন। অবশ্য ১৫ অক্টোবর থেকে সাত দিন মেয়াদে একই পরিমাণ ডাটা কিনতে গ্রাহকের খরচ হচ্ছিল ৬৮ টাকা। অর্থাৎ খরচ কমে এলো সপ্তাহে ২০ টাকা। অন্যদিকে গ্রামীণফোনের তিন দিনের এক জিবির ডাটা প্যাকেজের দাম শুরুতে ৪৬ টাকা থাকলেও ১৫ অক্টোবর থেকে একই ডাটার সাত দিনের প্যাকেজ কিনতে খরচ হচ্ছিল ৬৯ টাকা। শুক্রবার রাত থেকে সেটা আবার ৪৮ টাকায় নামিয়েছে অপারেটরটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন