News71.com
 Bangladesh
 11 Nov 23, 02:55 PM
 195           
 0
 11 Nov 23, 02:55 PM

উপসচিব হিসেবে ২৪০ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার

উপসচিব হিসেবে ২৪০ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার

 

নিউজ ডেস্কঃ অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবের পর এবার উপসচিব হিসেবে জনপ্রশাসনের ২৪০ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। জ্যেষ্ঠ সহকারী সচিব পদমর্যাদার এই কর্মকর্তাদের উপসচিব হিসেবে পদোন্নতি দিয়ে শনিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

জনপ্রশাসন মন্ত্রণালয় শনিবার (১১ নভেম্বর) তাদের পদোন্নতি দিয়ে পৃথক দুটি আদেশ জারি করেছে। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিদেশে বিভিন্ন দূতাবাসে কর্মরত ৯ জন কর্মকর্তা রয়েছেন। পদোন্নতি দিয়ে রেওয়াজ অনুযায়ী তাদের ওএসডি করা হয়েছে। আলাদা আদেশে পরে তাদের পদায়ন করা হবে। বর্তমান সরকারের মেয়াদে জনপ্রশাসনের কর্মকর্তারা বড় ধরনের পদোন্নতি পেলেন। 

 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, উপসচিবের স্থায়ী পদ আছে সাড়ে আটশর মতো। এই পদে নতুন করে পদোন্নতি দেওয়ায় বর্তমানে উপসচিবের সংখ্যা বেড়েছে। এর আগে গত ২২ ডিসেম্বর ১৯৩ জন উপসচিবকে যুগ্ম সচিব এবং গত ১১ ডিসেম্বর ১২৮ জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেয় সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন