News71.com
 Bangladesh
 11 Nov 23, 09:23 AM
 145           
 0
 11 Nov 23, 09:23 AM

তফশিল ঘোষণার পর আন্দোলনের তীব্রতা বাড়াতে চায় বিএনপি

তফশিল ঘোষণার পর আন্দোলনের তীব্রতা বাড়াতে চায় বিএনপি

নিউজ ডেস্কঃ চলমান আন্দোলন আরও জোরদার করতে চায় বিএনপি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পর আন্দোলনের তীব্রতা বাড়াতে আত্মগোপনে থাকা নেতাকর্মীদেরও একযোগে রাজপথে সক্রিয় করার উদ্যোগ নিয়েছে দলটি। ইতোমধ্যে নেতাকর্মীদের উজ্জীবিত করতে সম্ভাব্য প্রার্থীদের এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছে হাইকমান্ড। মামলা-হামলা-গ্রেফতারের বিষয়ে দেখভাল করার জন্য সব সাংগঠনিক বিভাগে আইনজীবী, চিকিৎসক ও নেতাদের সমন্বয়ে সেল গঠন করা হয়েছে।

জামায়াতে ইসলামী ও যুগপৎ আন্দোলনে যুক্ত সমমনা রাজনৈতিক জোট ও দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপির শীর্ষ পর্যায় থেকে আলোচনা শুরু করা হয়েছে। আন্দোলন সফলে করণীয় নিয়ে দফায় দফায় বৈঠক করছেন নেতারা। বুধবার স্থায়ী কমিটির বৈঠকের পর বৃহস্পতিবার রাতেও সিনিয়র নেতারা এ নিয়ে বৈঠক করেন। দুই বৈঠকই ভার্চুয়ালি হয়। এতে নানা কৌশল ঠিক করা হয়। উভয় বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে চতুর্থ দফায় রোববার ভোর ৬টা থেকে আবারও দেশব্যাপী অবরোধ কর্মসূচি শুরু হচ্ছে। যা মঙ্গলবার ভোর ৬টায় শেষ হবে। এরপর একদিন বিরতি দিয়ে আবারও একই কর্মসূচি দেওয়ার কথা রয়েছে। যা লাগাতার হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন