
নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল আগামী এক সপ্তাহের মধ্যে ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে উচ্চ পর্যায়ের এক প্রশিক্ষণে তিনি এ কথা বলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভাগীয় কমিশনার ও পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক ও পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা-সংক্রান্ত এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।