News71.com
 Bangladesh
 10 Nov 23, 06:30 PM
 175           
 0
 10 Nov 23, 06:30 PM

দেশি-বিদেশি ষড়যন্ত্র থাকলেও নির্বাচন হবেঃ রাশেদ খান মেনন

দেশি-বিদেশি ষড়যন্ত্র থাকলেও নির্বাচন হবেঃ রাশেদ খান মেনন

 

 

নিউজ ডেস্কঃ দেশি-বিদেশি ষড়যন্ত্র থাকলেও নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সংসদ সদস্য রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে দেশি-বিদেশি যে ষড়যন্ত্রই থাকুক নির্বাচন হবে। তাতে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের প্রতিনিধি বাছাই করবে। ’

 

শুক্রবার দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাতকারের পর নির্বাচন সংক্রান্ত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। আন্দোলনরত বিএনপি-জামায়াতের উদ্দেশ্যে তিনি বলেন, ‘জনগণকে সম্পৃক্ত করতে না পারায় তাদের আন্দোলনের বেলুন চুপসে গেছে। ’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন