News71.com
 Bangladesh
 10 Nov 23, 06:24 PM
 119           
 0
 10 Nov 23, 06:24 PM

চিকুনগুনিয়ার প্রথম টিকার অনুমোদন দিলো মার্কিন যুক্তরাষ্ট্র

চিকুনগুনিয়ার প্রথম টিকার অনুমোদন দিলো মার্কিন যুক্তরাষ্ট্র

স্বাস্থ্য ডেস্কঃ মশাবাহিত রোগ চিকুনগুনিয়ার প্রথম টিকার অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। টিকার নাম ইক্সচিক। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দেশটির কেন্দ্রীয় সরকারের অন্যতম নিয়ন্ত্রক সংস্থা খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) টিকাটির অনুমোদন দেয়।

ডেঙ্গুর মতো চিকুনগুনিয়াও একটি ভাইরাসজনিত রোগ এবং এটি মূলত টোগা ভাইরাস গোত্রের সদস্য। এই রোগের একমাত্র বাহক এডিস মশা। মশাবাহীত হওয়ায় এই ভাইরাসটিকে আরবোভাইরাসও বলা হয়।

তবে ডেঙ্গুর মতো প্রাণঘাতী নয় চিকুনগুনিয়া। যেখানে ডেঙ্গুতে মৃত্যুহার প্রতি ১০০ জনে ৫ জন, সেখানে চিকুনগুনিয়ায় প্রতি এক হাজারে ১ জন মারা যায়। তবে প্রাণঘাতী না হলেও এই রোগটি ব্যাপক শারীরিক যন্ত্রণা দিয়ে থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন